ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

দেশের বন্ধ নৌপথ সচলের দাবিতে ‘তিতাস থেকে বুড়িগঙ্গা’ তরীর-প্রতীকী যাত্রা আগামীকাল ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

Oplus_131072

সাড়া দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধার ও সচলের দাবিতে নদীপথে প্রতীকী যাত্রা শুরু করছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’। আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর আনন্দবাজার ঘাট থেকে ঢাকার বুড়িগঙ্গা নদীর উদ্দেশে যাত্রা শুরু করবে ‘তরী বাংলাদেশ’।

পরে বিকেল ৪টায় সদরঘাটে বিআইডব্লিউটিএ’র নতুন টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় ‘নদী–সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা’ করবে সংগঠনটি। এতে পরিবেশ আন্দোলনের কর্মী, গবেষক, নৌপরিবহন বিশেষজ্ঞ, সরকারি সংস্থার প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেবেন।

পরদিন শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী অভিমুখে ফেরার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, নৌপথ দখল, দূষণ ও নাব্যতা সংকটে বিপন্ন নদীগুলোর অস্তিত্ব রক্ষার দাবিতে এই প্রতীকী যাত্রা আয়োজন করা হয়েছে।

‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, ‘বাংলাদেশের নদীগুলো আজ চরম অস্তিত্ব সংকটে। একসময় ২৪ হাজার কিলোমিটারের বেশি নদীপথ নৌ-চলাচলের উপযোগী ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ছয় হাজার কিলোমিটারের নিচে। দখল, দূষণ, ভরাট ও প্রবাহ সংকটে নদীগুলোর স্বাভাবিক জীবনধারা ভেঙে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘নদী বাঁচাতে রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি। অবৈধ দখলদার উচ্ছেদ, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা ছাড়া নদীর প্রাণ ফেরানো সম্ভব নয়। ‘তরী বাংলাদেশ’ মনে করে, নৌপথ সচল হলে সড়কপথের চাপ কমবে, পরিবেশ রক্ষা পাবে এবং দেশের অর্থনীতি লাভবান হবে।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

দেশের বন্ধ নৌপথ সচলের দাবিতে ‘তিতাস থেকে বুড়িগঙ্গা’ তরীর-প্রতীকী যাত্রা আগামীকাল ।

আপডেট সময় ০৩:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫