ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রেজিস্ট্রেশনকৃত বন্দিদের ব্যালট ভোট গ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের অভ্যন্তরে নিবন্ধিত ১১ জন বন্দির ব্যালট ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত নিয়ম ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে ভোট গ্রহণ পরিচালনা করা হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর ১২টা ১০ মিনিটে ভোট গ্রহণ কার্যক্রম সফলভাবে শেষ হয়।

ভোট প্রদান কার্যক্রম চলাকালে সার্বিক তদারকি ও উপস্থিত ছিলেন জেলার মনজুরুল ইসলাম। এ সময় দায়িত্ব পালন করেন কারারক্ষী নং-২২৯৭১ মো. আরমান হোসেনসহ সংশ্লিষ্ট কারা কর্মকর্তা-কর্মচারীরা।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়। ভোট গ্রহণ চলাকালে কারা অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং বন্দিরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম বন্দিদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রাহ্মণ/বার্তা২৬

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

আপডেট সময় ০৩:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬