ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে একটি আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত ও লুণ্ঠিত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের জাহের মিয়ার ছেলে এমদাদুল হক মিলন প্রকাশ রিপন(৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিজয়নগর থানার একটি বিশেষ টিম ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন প্রকাশ রিপন (৩৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি Apache RTR 160 CC মোটরসাইকেল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় ফুলতলী-হাজীপুরগামী পাকা সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত মালামালের মধ্যে একটি গান করার বাঁশির ব্যাগসহ সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশিসহ বিভিন্ন সামগ্রী (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং একটি Moto G31 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার হওয়া ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন প্রকাশ রিপনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মোট ১২টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণ/বার্তা২৬

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার।

বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার।

আপডেট সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬