ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।

ব্রাহ্মণবাড়িয়া, ১২ ফেব্রুয়ারি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। আজ মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাঁর দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শই আমাদের চলার পথের অনুপ্রেরণা।

তিনি আরও বলেন,কসবা–আখাউড়া এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, একটি সুস্থ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূর করাই আমার প্রধান লক্ষ্য। এ অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা সুলতানা, এডভোকেট মোশাররফ মোল্লা, সাধারণ সম্পাদক আকতার খানসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও কসবা ও আখাউড়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা।

নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া

আপডেট সময় ০৬:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬