ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত হাজতী নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের রিপন মিয়ার ছেলে আলামিন (১৯)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তিনি কারাগারে অসুস্থ হলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে Fever with Hypoxia রোগে আক্রান্ত সন্দেহে ০১ জানুয়ারি সকাল ১০টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টায় তাকে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

সদর হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে আলামিনের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া (Pneumonia) উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো:ওবায়দুর রহমান জানান,কারা কতৃপক্ষের আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণ/বার্তা২৬

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ।

চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু।

আপডেট সময় ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬