ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ব্রাহ্মণবাড়িয়ায় তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াতের গণমিছিল।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইনের সমর্থকরা এই গণমিছিলের আয়োজন করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের রওশন আরা জলিল স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। এতে হাজারো লোক অংশ নেন। মিছিলটি আশুগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আশুগঞ্জ গোলচত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন।

মিছিল শেষে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনের পরিচালক মাওলানা এনাম খান।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী।

গণমিছিলে অংশগ্রহণকারীরা তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াতের গণমিছিল।

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫