ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আজকের এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার পক্ষে গণমিছিল কর্মসূচি (মার্চ উইথ নকিবুল হুদা) করেছে দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু করে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টার দিকে “মার্চ উইথ নকিবুল হুদা” নামে গণমিছিলটি বাঞ্ছারামপুর পৌরসভার সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওলাগঞ্জ বাজার মাঠে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নানান রঙের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে দলের পক্ষে স্লোগান দেন।
পরে মাওলাগঞ্জ বাজার মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের পরিচালক কাজী মো. আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.শামীম নূর ইসলামের পরিচালনায় মার্চ উইথ নকিবুল হুদা নামে পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল।

আপডেট সময় ০৩:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫