ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা মো. সালাউদ্দিনও।

উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র‍্যাব-৩ এর সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়।

এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের কান্দিপাড়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন (৩২) গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।

আপডেট সময় ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫