ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড: পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ।

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত টাকার ভোল্ট অক্ষত রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায়।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত দুইটার দিকে অজ্ঞাত কেউ বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের বেশিরভাগ অংশ স্থানীয়রা নিয়ন্ত্রণে আনলেও কিছু কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে। টাকার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা জানিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।”

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড: পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ।

আপডেট সময় ০৭:৩৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫