ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকসহ যাত্রীর।

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তারা দুজনই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসলিম মিয়া সবজি কেনার উদ্দেশ্যে ইউসুফের চালানো অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া মারা যান।

খবর পেয়ে সরাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকসহ যাত্রীর।

আপডেট সময় ০৭:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫