ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে আবার যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা।

এদিন সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মহাসড়কের বর্তমান অবস্থা পরিদর্শনের জন্যই সেখানে যাচ্ছিলেন উপদেষ্টা।

হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে মালামাল রেখে সংস্কার কাজ চলায় এবং খানাখন্দপূর্ণ রাস্তার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

এদিকে, স্থানীয় চালক ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই অংশে সড়ক সংস্কার কাজ চললেও যথাযথ সমন্বয় না থাকায় নিয়মিতই যানজটের সৃষ্টি হচ্ছে।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

আপডেট সময় ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫