ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বিজয়নগরে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ আহত ৬ পুলিশ।

বিজয়নগরে গ্রেফতারের পর পরোয়ানাভুক্ত এক আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার চালিয়েছে আসামীর স্বজনরা। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৬জন পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত উপ-পরিদর্শক (এএসআই) শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রবিবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামী। গতকাল রবিবার রাত ১২টায় বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এ এস আই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেফতার করে আসার সময় পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এএসআই শেখ সাদি গুরুতর আহত হন। আহত সাদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মিজানুর রহমান এর নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে অভিযান চালালে তার অনুসারিরা পুলিশের উপর হামলা চালায়। তবে আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

বিজয়নগরে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ আহত ৬ পুলিশ।

আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫