ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ স্মরণ, সাংস্কৃতিক উৎসব ও তারুণ্যের ঐক্যবদ্ধ বার্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

oneplus_0

ব্রাহ্মণবাড়িয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর চলচ্চিত্র প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তরুণ সমাজের গণজাগরণকে উদযাপন করা হয়।

গতকাল বৃহস্পতিবার(৩১ জুলাই) বিকালে পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিটিআই ইনস্ট্রাক্টর মমতাজ শাহানাজ ফেরদৌস পরিচালনায় এবং বিটিপিটি প্রশিক্ষণার্থী মো. সাদ্দাম হোসেন ও কোহিনূর আক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার। তিনি বলেন, “একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে তিনটি প্রজন্ম লাগে। আমরা এখন দ্বিতীয় প্রজন্মে আছি। আশা করি আগামী প্রজন্ম আমাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।” তিনি শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা প্রার্থনা করেন। বিশেষ অতিথি প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মো. শামসুর রহমান বলেন, “আমরা যারা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী, তারা এখন ইতিহাসের অংশ। বৈষম্যহীন সমাজ গঠনে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “আবু সাঈদের সাহসিকতা একদিন আন্তর্জাতিকভাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্বীকৃত হতে পারে।”
সভাপতিত্ব করেন পিটিআই সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাশ। তিনি শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ করেন এবং তরুণদের জাগরণে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বক্তব্য রাখেন পিটিআই ইনস্ট্রাক্টর তাসলিমা বেগম, মমতাজ সাহানাজ ফেরদৌস ও নাসিমা আক্তার। শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের আবেগঘন স্মৃতিচারণ করেন মমতাজ ফেরদৌস। তিনি মত প্রকাশ ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের ওপর জোর দেন।
প্রশিক্ষণার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার, তরিকুল আফসার, শরীফ উদ্দিন ও রাজিব আজাদ। তারা তরুণ সমাজের গণসচেতনতা, অধিকারবোধ ও দেশপ্রেমের চেতনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে “জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ক তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে আবু সাঈদ ও আবরার ফাহাদের হত্যাকাণ্ড এবং গণজাগরণ আন্দোলনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পিটিআই বিটিপিটি ব্যাচ ২০২৫’র প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় কোরাসে “ধনে ধানে পুষ্প ভরা” দেশাত্মবোধক গান পরিবেশিত হয়, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে প্ররীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ স্মরণ, সাংস্কৃতিক উৎসব ও তারুণ্যের ঐক্যবদ্ধ বার্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০৫:৫৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫