ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির পাশে এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় সহায়তা চেয়ে ভোর ৩.৩০ মিনিটের দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে  স্থানীয় এলাকাবাসীকে সীমান্তে জড়ো করে বিজিবি। শুক্রবার (১৬ মে) রাত ৩ টা থেকে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সীমান্তে জড়ো হতে অনুরোধ করা হয়। সেখানে যাওয়ার পর বিজিবি পুশইনের বিষয়ে সবাইকে অবগত করে সহযোগিতা চায়। এসময় স্থানীয়রা দেশিয় অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। গ্রামবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ।

বর্তমানে পুশইন ঠেকাতে উপজেলার সিঙ্গারবিল সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। বিজিবিকে সহায়তার জন্য তাদের পাশে স্থানীয় জনসাধারণ ও অবস্থান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিএসএফ পুশইন করতে চাইলে বিজিবি শক্তভাবে তা প্রতিহত করেছে। কোন ধরনের গোলা-গুলির ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির পাশে এলাকাবাসী।

আপডেট সময় ০৫:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫