ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বিজয়নগরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’-এর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত নয়, তারা কেবলই সন্ত্রাসী। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ ঠেকানো যাবে না। হামলার ঘটনায় জড়িত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী, কাইয়ুম মিয়াসহ অন্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরের মির্জাপুর এলাকায় মাইনুদ্দিন রুবেলের ওপর হামলা চালানো হয়। তিনি দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জেলা প্রতিনিধি। হামলার পর তিনি লিটন মুন্সী, কাইয়ুমসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

বিজয়নগরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

আপডেট সময় ০৪:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫