ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন। বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার। ফিরলেন সেচ্ছাসেবক দলে, আরিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার। ১১ মাসে কোরআনে হাফেজ ১৩ বছর বয়সী আত্বহার আলী অভী। নবীনগর বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট, ২৯৫ কেজি জব্দ। আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

আখাউড়ায় ১০ বস্তা ভারতীয় আতশবাজি উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে একটি ট্রেন থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯ হাজার প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মায়মনসিংগামী নাসিরাবাদ ট্রেনের পার্সেল বগি তল্লাশি করে এসব আতশবাজি উদ্ধার করা হয়। মাছের খাদ্যের নাম করে এগুলো পার্সেল করা হয়। বুকিং চালান কপিতে থাকা তিন জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আখাউড়া রেলওয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের সম্পদের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের এবং প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। রোববার দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একটি টিম আখাউড়া ষ্টেশনে অভিযানে যায়।
এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মায়মনসিংগামী নাসিরাবাদ ট্রেনটি ৩নং প্লাটফর্মে যাত্রাবিরতিকালে ট্রেনের পার্সেলের বগিতে তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০ বস্তা আতশবাজি যার মধ্যে  কিং কুবরা ৮ হাজার ৯০০ প্যাকেট, কালার সিলেকশন ৮০ প্যাকেট উদ্ধার করা হয়। মাছের খাদ্যের নামে এগুলো পার্সেল করা হয়। উদ্ধারকৃত বাজির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৮ হাজার টাকা।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেলওয়ের সম্পদের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের এবং প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের ব্যালট ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

আখাউড়ায় ১০ বস্তা ভারতীয় আতশবাজি উদ্ধার।

আপডেট সময় ০১:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫