ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা। সড়ক বাজারে পলিথিন বিরোধী অভিযান,৪ দোকানিকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান সুখন। মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com
কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভায়

ভালোবাসা ও ভাতৃত্বের বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। – খালেদা জিয়া 

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলটির চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। দেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন,  ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এসময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমাদের এই বিষয়টি নজর রাখতে হবে। সবকিছুর উর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না। খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্য থাকলেও সবসময় আপনাদের পাশেই আছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় সনদবিহীন ‘ডাক্তার’ সেজে রোগী দেখায় ৫০ হাজার টাকা জরিমানা।

কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভায়

ভালোবাসা ও ভাতৃত্বের বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। – খালেদা জিয়া 

আপডেট সময় ০৭:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫