ঢাকা , বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। খালেদা জিয়ার অসুস্থতায় কোনো প্রেক্ষাপট হলে নির্বাচন পেছানোর বিবেচনা করবে কমিশন-সরকার- নুরুল হক নূর। আজ আখাউড়া মুক্ত দিবস। ভারতে পালিয়েও আটক কান্দিপাড়ার লায়ন শাকিল। অন্তঃসত্ত্বা নারী সদস্যকে মারধর: এনসিপি নেতা আতাউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শিক্ষার দিশারী “আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়”— সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক। গ্রেফতারের পর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

“নিরাপত্তা দিতে না পারলে ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ পদত্যাগ করুন”

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

নারী-শিশুদের ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জাতীয় ছাত্রসমাজের ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা দুই দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধনে জাতীয় ছাত্র সমাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বাক মেহেদী মোহাম্মদ নিশাত বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশের মানুষের নিরাপত্তা যদি দিতে না পারেন, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয়ে দ্রুত সম্ভব পদত্যাগ করুন। আপনারা ক্ষমতায় থেকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করে ছাত্রজনতার হাতে দেশ তুলে দেন। আর যদি আমার কোন বোন বা নারী ধর্ষণ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারেন তাহলে দেশের প্রতিটি ওয়ার্ড ও থানায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমরা জুলাই বিপ্লবে আন্দোলন করেছি। হাসিনার পতন ঘটিয়েছে, অসংখ্য ছাত্র বুকের তাজা রক্ত ঝরিয়েছে। অসংখ্য প্রাণহানি হয়েছে। কিন্তু এখন এই গণতান্ত্রিক দেশে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না। আপনাদের আমরা উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্য নয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বায়োজিদূর রহমান সিয়াম দুই দফা ঘোষণা করেন বলেন, আমাদের প্রথম দফা হচ্ছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত কতটি মামলায় ফাঁসি কার্যকর হয়েছে এই তথ্য ছাত্র-জনতার কাছে দিতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে, চীনা আইনের আদলে শিশু ধর্ষণের ক্ষেত্রে দ্রুততম সময়ে মৃত্যুদন্ড আইন পাশ করতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মেহেরুন্নেসা মুনিয়া, ছাত্র প্রতিনিধি মাইনুল হাসান জুবায়ের, আমানুল হক নিশাত,সিয়াম আফ্রিদী, সরকারি কলেজ প্রতিনিধি তৌসিফ আহমেদ, জায়েদ জীব্রিল, নাসিরনগর প্রতিনিধি বিএম সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধি জাবের, অন্নদা সরাকারি উচ্চ বিদ্যালয়, গভ: মডেল হাই স্কুল,সাবেরা সুবহান বালিকা উচ্চ বিদ্যালয় এবং আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বি/আর/বা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

“নিরাপত্তা দিতে না পারলে ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ পদত্যাগ করুন”

আপডেট সময় ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫